নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ স্মার্টফোন ও ইন্টারনেটের যুগে বই পড়া কমে গেছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চড়াখোলায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ইগনেসিয়াস সুশান্ত গমেজ, বিজয় ভিনসেন্ট রিবেরু, হেনরী পেরেরা ও জেমস্ কিরণ রোজারিও এর বর্ণাঢ্য জীবন নিয়ে রচিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘বড় হতে হলে বই পড়ার বিকল্প নেই।’ এ সময় গাজীপুরের কালীগঞ্জে চারজন বীর মুক্তিযোদ্ধার স্মরণে রচিত স্মারকগ্রন্থ ও ২১ শে বইমেলা উদ্বোধন করা হয়। স্থানীয় খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে বইমেলার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এমপি ও আগরতলা মামলার সাক্ষী ও বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
