নিজস্ব প্রতিবেদক।।
শরীয়তপুরে মহান একুশে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষার বর্ণ দিয়ে সাজানো হয়েছে শহীদ মিনার। এতে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তবে জেলা প্রশাসন বলছে, মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষাকে সম্মান করার জন্য এ বর্ণ ব্যবহার করে শহীদ মিনার সাজানো হয়েছে।
জানা গেছে, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ও ইংরেজি বর্ণমালা দিয়ে সাজানো হয় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে অবাক হয় স্থানীয়রা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা।
এ ব্যাপারে স্থানীয় কয়েকজন শিক্ষার্থী বলেন, অন্য ভাষার বর্ণ ব্যবহার করে বাংলা ভাষাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে।
সিনিয়র আইনজীবী অমিত ঘটক চৌধুরী বলেন, ‘এটা অনিচ্ছাকৃত ভুল হতে পারে। মাতৃভাষা দিবসে অন্য ভাষার বর্ণ দিয়ে শহীদ মিনার সাজানো খুবই দুঃখজনক ঘটনা’।
এ বিষয়ে শরীয়তপুর জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. তালুত বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজেদের ও অন্যের ভাষাকে সম্মান করার জন্যেই এ বর্ণ ব্যবহার করে শহীদ মিনার সাজানো হয়েছে’।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম জামান/২২/০২/২৩
শিক্ষাবার্তার পেজে লাইক দিয়ে সাথে থাকুন:
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
