নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের এমপিও আপিল বা পুনর্বিবেচনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এদিন দুপুর দুইটা বাংলাদেশে শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) এ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় দেশের বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির জন্য অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের শুনানি গ্রহণ করা হবে।
সোমবার এসব তথ্য জানিয়ে নোটিশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, এমপিও আপিল বা পুনর্বিবেচনা কমিটির সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আ ন ম আল ফিরোজ। সভায় শিক্ষক-কর্মচারীদের বাতিল বা স্থগিত হয়ে যাওয়া এমপিওর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। স্কুল ও কলেজের যেসব শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি, বকেয়া, এমপিও বন্ধ করা ও বন্ধ হওয়া এমপিও ছাড় করার বিষয়ে সিদ্ধান্ত নেয় এমপিওর আপিল কমিটি।
এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও, নিয়োগসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের শুনানি গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
