যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আজ বুধবার পবিত্র আখেরি চাহার শোম্বা উদযাপিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। মাহফিলে ওয়াজ পেশ করবেন ঢাকা পূর্ব রাজাবাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম।
হিজরি সনের সফর মাসের শেষ বুধবার মুসলিম উম্মাহ আখেরি চাহার শোম্বা পালন করে আসছে। এ দিনে ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন। আরোগ্য লাভের সংবাদে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। তারা সাধ্যমতো দান-সাদকা ও শুকরিয়া নামাজ আদায় করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
