অনলাইন ডেস্ক :
রাজধানীর কদমতলী এলাকায় ভাষা প্রদীপ উচ্চ বিদ্যালয় থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় পাঁচ হাজার সরকারি পাঠ্যপুস্তক জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (২২ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে এ বিপুল সংখ্যক বইয়ের সন্ধান পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, স্কুলে অবৈধভাবে বই মজুদ রাখার বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা আফসানা মির্জাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, স্কুলটিতে সরকারি পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে মজুদ রাখা হয়েছে। অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
