এইমাত্র পাওয়া

১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আজ

১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল আজ প্রকাশ হতে পারে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্র এ তথ্য জানিয়েছে।

এনটিআরসিএর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, কয়েকদিন আগে শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও দাপ্তরিক জটিলতায় তা সম্ভব হয়নি। তবে, আজ মঙ্গলবারই ফল প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, নভেম্বর মাসে ১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ দেড় লাখ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর আগে গত ১৯ এপ্রিল ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১৯ মে ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। পাসের হার ছিল ২০ দশমিক ৫৩ ভাগ।

উত্তীর্ণদের মধ্যে স্কুল পর্যায়ের ৫৫ হাজার ৫৯৬ জন, স্কুল পর্যায়-২ এর ৪ হাজার ১২৯ জন এবং কলেজ পর্যায়ের ৯২ হাজার ২৭৫ জন প্রার্থী রয়েছেন। প্রিলিমনারিতে ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.