নেত্রকোনাঃ জেলার দুর্গাপুর উপজেলায় শ্রাবন্তী সাংমা (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রাবন্তী সাংমা (১৫) ওই গ্রামের দিজেন চিসিমের মেয়ে ও আগাড় অনির্বান শিক্ষা নিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রাবন্তী সাংমার বাবা ও বড় ভাই প্রান্ত সাংমা কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। বিকেলে কাজ সেরে বাড়িতে ফিরে প্রান্ত সাংমা ঘরের ভেতর ঢুকে দেখতে পান তার বোনের নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জগো নিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
