নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ জেলায় ঝরেপড়া ৬৩ শিক্ষার্থীকে ক্রেস্ট ও ব্যাগ প্রদান করেছে সেভ দ্য ভিলেস নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। গত বৃহস্পতিবার বিকালে সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের গাবতলা বাজার সংলগ্ন গাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুচিয়ামোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহল আমিন বিস্কুটের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব। প্রধান আলোচক ছিলেন ড. আহমেদ খন্দকার ফরিদ ইমাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর, বেরইল পলিতা ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক রাজা, ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বাস ওয়াহিদুজ্জামান প্রমুখ।
বক্তব্য রাখেন সেভ দ্য ভিলেজের সভাপতি কাজী মো. মহিদুল হক ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া। অনুষ্ঠানের প্রধান আয়োজক ড. আহমেদ খন্দকার ফরিদ ইমাম বলেন, মাগুরা জেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ে পিআরএম পদ্ধতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো গঙ্গারামপুর পিকে মাধ্যমিক বিদ্যালয়, গঙ্গারামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়, কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়, পারপলিতা পিপিএনসি মাধ্যমিক বিদ্যালয় ও পাটোখালি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। পিআরএম হলো গত বছরের তুলনায় বর্তমান বছর বার্ষিক পরীক্ষায় উন্নতির উপর ভিত্তি করে ফলাফল তৈরি। পিআরএম’র উদ্দেশ্য হলো ঝরেপড়া শিক্ষার্থীদের হার হ্রাস করা।
আমি বিষয়টি নিয়ে আমার এলাকায় প্রায় ৩ বছর কাজ করেছি এবং এর ফলাফল খুবই ভালো। ৬টি স্কুলের দুর্বল শিক্ষার্থীরা পিআরএম পদ্ধতি অনুসরণ করে সাফল্য পেয়েছে। আগামী আরও কিছু বিদ্যালয়ে কাজ করার ইচ্ছা আছে আমার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
