নিজস্ব প্রতিবেদকঃ ভারতের মেঘালয়ে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ বাংলাদেশের বেশকিছু অঞ্চল। সকাল ৯টা ৫৬ মিনিটে সৃষ্টি হওয়া এ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩।
মার্কিন ভূতাত্বিক সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, কম্পনটি ভূপৃষ্ঠ থেকে ৬৪.৮ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়।
ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিলেটের ছাতক থেকে ১১.৫ কিলোমিটার উত্তর-পূর্বে, সিলেট শহর থেকে ২৬.৭ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে ২১.৭ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
জানা গেছে, ভূমিকম্পটি ৪-৫ সেকেন্ড স্থায়ী ছিল। এ সময় সাধারণ মানুষ আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। তবে মৃদু এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গত ৬ ফেব্রুয়ারি ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৩৫ হাজারের বেশি মানুষ। তুরস্ক ছাড়াও সিরিয়া, লেবানন, সাইপ্রাসের মতো প্রতিবেশী দেশগুলোতেও ওই ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে সিরিয়ায় ৫ হাজার ৮শ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
এছাড়াও আজ ফিলিপাইনে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। এর আগে ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ডেও মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
