মোহাম্মদ সিরাজুল হক।।
সরকারিকৃত কলেজ সমূহের শিক্ষক – কর্মচারীদের আত্মীকরণ এবং এডহক নিয়োগ দ্রুততার সহিত করার জন্যে বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিভাগীয় সম্মেলন অব্যাহত রয়েছে।
১৮/১০/২০১৯ তারিখে চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং উক্ত সম্মেলনে সরকারিকৃত কলেজ সমূহের জনবল দ্রুততার সহিত আত্মীকরণ এবং এডহক নিয়োগের জোড়ালো দাবি করা হয়েছে। এজন্যে আয়োজক কমিটিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আমার লেখায় আমি শুধু কলেজ নয়, যে সকল স্কুল সরকারি করা হয়েছে সেগুলোর জনবলকেও আত্মীকরণ তথা এডহক নিয়োগে দ্রুত উদ্যোগ গ্রহণের জন্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের কাছে জোর দাবি জানিয়েছি।
স্কুল ও কলেজ বিহীন উপজেলাগুলোতে একটি স্কুল ও কলেজ সরকারি করা এটি বর্তমান সরকারের একটি মহতি উদ্যোগ, বিশেষ করে এটি মাননীয় প্রধান মন্ত্রীর একান্ত ব্যক্তিগত উদ্যোগ। এজন্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমারা চিরকৃতজ্ঞ থাকব।
সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তর কর্তৃক খুঁটি নাটি বিষয়সহ যাচাই বাছাই করে উপজেলার সেরা স্কুল এবং কলেজগুলোর সরকারিকরণ করা হয়েছে।
এসকল প্রতিষ্ঠানে দীর্ঘদিন জনবল নিয়োগে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এমপিওভূক্ত নিয়মিত জনবল নিয়মিতই অবসরে যাচ্ছেন। এজন্যে নানামুখী সমস্যা সৃষ্টি হচ্ছে।
১। প্রতিষ্ঠানগুলো জনবল শুন্যতায় ভুগছে
২। জনবলগুলো ৫৯ এমনকি ৬০ বছর বয়েস পেরিয়ে জিও জারির পরেও আত্মীকরণের আওতায় না এসে অবসরে চলে যাচ্ছেন।
৩। সবচাইতে প্রকট সমস্যা হল আত্মীকরণে দীর্ঘসূত্রীতার কারণে পদ শুন্য হচ্ছে নিয়মিত কিন্তু নিয়োগ বন্ধ রয়েছে।
৪। অনেক প্রতিষ্ঠান জিও জারির পর প্রাতিষ্ঠানিক বেতন, পি. এফ সহ যাবতীয় ভাতাদি বন্ধ করে দিয়েছে আর জনবলগুলো শুধু এমপিও বেতন দিয়ে এই দূর্মূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করছে।
৫। প্রতিষ্ঠানগুলোতে জনবল স্বল্পতায় পাঠদান দূরূহ হয়ে পড়ছে।
৬। উপজেলার সেরা স্কুল ও কলেজের জনবল স্বল্পতায় পাবলিক পরীক্ষা সমূহের ফললে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
তাই এ বিষয়ে আমার জোরালো দাবি হচ্ছে – সরকারিকৃত স্কুল এবং কলেজের শিক্ষক – কর্মচারীদের অতি দ্রুত আত্মীকরণ তথা এডহক নিয়োগ দিয়ে শুন্যপদসমূহে অতি দ্রুত জনবল নিয়োগদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট বিভাগসমূহ উদ্যোগী ভূমিকা নেবেন।
লেখক-
সহকারী প্রধান শিক্ষক
হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি (উচ্চ বিদ্যালয়)
কমলনগর, লক্ষীপুর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
