শিক্ষাবার্তা ডেস্কঃ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, শিক্ষাক্রমে এমনভাবে পাঠ্যবই তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা হচ্ছে। সরকার বলে, তারা নিজেরা অসাম্প্রদায়িক। কিন্তু শিক্ষার সিলেবাসের পাঠ্যবইয়ে সাম্প্রদায়িক ইতিহাস তুলে ধরা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নবম সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি আরও বলেন, যেকোনো ধর্মীয় গোষ্ঠীকে হেয় করলে সেটা সাম্প্রদায়িক হয়। যেমন হিন্দুসমাজকে হেয় করলে সাম্প্রদায়িক হয়, তেমনি মুসলমানকে হেয় করলেও সেটা সাম্প্রদায়িক হয়। কাজেই আমাদের দেশে যখন ইতিহাস রচনায় মুসলিমদের ইতিহাসকে হেয় করে লেখা হয়, তখন সাম্প্রদায়িক ইতিহাসই হয় ৷
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গণসংহতি আন্দোলনের এই নেতা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার কার্যত জমিদারি প্রতিষ্ঠার দিকে অগ্রসর হয়েছে। তারা যখন বিরোধী দল হিসেবে থাকে, তখন তত্ত্বাবধায়ক সরকার লাগে।
সাকি বলেন, উন্নয়ন মানে কতগুলো বড় বড় স্থাপনা নয়। এই সরকারের ওপর সামরিক সরকার; আইয়ুব খান, ইহাহিয়া খান, জেনারেল এরশাদের ভূত জারি আছে, তা পরিষ্কারভাবে উন্নয়নের দিকে তাকালেই বোঝা যায়। বড় বড় স্থাপনাকেই তারা উন্নতি বলে চালিয়ে দিচ্ছে ৷
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলার সমন্বয়কারী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, রাবির ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক ও ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন ৷
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
