শিক্ষা বোর্ডের ও বিশ্ববিদ্যালয়ের জাল সনদ তৈরি করতে তিনি

শিক্ষাবার্তা ডেস্ক : মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের সদস্য মো. রেজাউল করিমকে (৩০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল গত বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ডেমরা থানার ফার্মেরমোড় এলাকায় অভিযান চালায়। অভিযানকালে জাল সনদ ও জাল সনদ তৈরির সরঞ্জামাদিসহ রেজাউল নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬টি জাল সার্টিফিকেট, একটি হার্ডডিক্সসহ সিপিইউ, একটি মনিটর, একটি কালার প্রিন্টার, একটি কিবোর্ড, একটি মাউস ও পাঁচটি বিভিন্ন প্রকার ক্যাবল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা যায়, আসামি রেজাউল বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করে আসছেন। তিনি টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার নামে থানায় মামলা দায়েল করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০২/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.