এইমাত্র পাওয়া

এইচএসসি পরীক্ষায় দুই মেয়েই ফেল: খবর শুনে বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঃ জেলার উলিপুরে এইচএসসি পরীক্ষায় দুই মেয়ে ফেল করায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিক্ষক বাবার মৃত্যু হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার দলদলিয়া ইউনিয়নের বাহারবন্ধ গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল গফফার দলদলিয়া ইউনিয়নের স্থানীয় একটি মাদরাসার শিক্ষক। তার দুই মেয়ে গিনি ও পিংকি রাজারহাট ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

দলদলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের (ইউপি) মেম্বার আজিজুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। দুই বোন এইচএসসি পরীক্ষার ফলাফল নিতে গিয়ে জানতে পারেন যে তারা দুজনই ফেল করেছেন। ফলাফল শুনে বাসায় ফিরে দুই বোনই কান্নায় ভেঙে পড়েন। কান্নারত মেয়েদের দেখে বাবা আব্দুল গফফার বলেন, “আমি এখন এদের বিবাহ দেব কোথায়”। এ কথা বলেই তিনি ঘরে ঢুকে মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, এ বিষয়ে কোনো খবর আমার জানা নেই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০২/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.