মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
১ জুলাই, সোমবার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
জেলা প্রশাসক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন , ধনী গরীব শিক্ষার্থীদের সাথে বৈষম্য সৃষ্টি করবেন না । ইউএনওর ছেলে আর রিকশাওয়ালার ছেলেদের সাথে সমান ব্যবহার করুন । আপনাদের ব্যবহারে তারতম্য ঘটলে শিশুদের মনে ছোট বেলা থেকেই প্রতিহিংসার জন্ম নিবে। বড় হয়ে তারা জঙ্গি, সন্ত্রাসী, কার্যকলাপ করবে।
তিনি বলেন, একটা ছাত্রীকে ডাক দিয়ে জিজ্ঞাস করুন মা তুমি আজকে খেয়ে আসনি ? ছাত্র ছাত্রীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন করুন। একজন ছাত্রীকে বলুন, আজকে তুমি বাড়িতে গিয়ে তোমার মার কাপড় ধুয়ে দিও। এই ভাবে ছাত্র ছাত্রীদের মনের বিকাশ ঘটাতে পারেন। আপনাদের হাতেই আগামীর ভবিষ্যৎ।
তিনি বলেন, স্কাউট করুন, ছাত্র ছাত্রীদের মোবাইল নিষিদ্ধ করুন। ওরিয়েন্টেশনে জোর দিন, বিদ্যালয়ের টয়লেট পরিস্কার রাখুন। অভিভাবক সমাবেশ করুন । বাল্যবিবাহ বন্ধ করুন। তাহলেই আমরা আগামীতে একটি উজ্জ্বল সম্ভাবনাময় জাতি পাব। ডিসি বলেন, বঙ্গবন্ধু এ দেশে স্বাধীন না করলে আমি ডিসি হতে পারতাম না। আপনারা শিক্ষকও হতে পারতেন না। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
