তুরস্কে ভূমিকম্পে বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ

তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

তুরস্কের খাহরামানমারাস প্রদেশের আজাজ শহরে মো. রিংকু নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।

সেখানকার একটি ভবনে বাংলাদেশি শিক্ষার্থী নূরে আলম ও মো. রিংকু থাকতেন। তাদের ভবনটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে সেই ভবন থেকে নূরে আলম বের হতে পারলেও রিংকুর কোনো খোঁজ নেই। ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ার অংশে ভয়াবহ ভূমিকম্পে প্রায় চার হাজার লোক মারা গেছেন। এখনো উদ্ধার অভিযান চলছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.