নন-ক্যাডারের বিভিন্ন পদে দুই হাজার ৯৫০ জনকে নিয়োগ দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদনগ্রহণ শুরু হবে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে সিনিয়র স্টাফ নার্স পদে। এই পদে ২ হাজার ৩৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ৮৫ জন, উপ সহকারী প্রকৌশলী (স্টোর) ৫২, উপ সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল, ট্রেন এক্সামিনার/ড্রয়িং) ২০৫, উপ সহকারী প্রকৌশলী (ওয়ে) ৩৫, উপ সহকারী প্রকৌশলী (ওয়ার্কস) ৩১ জনসহ সব মিলিয়ে ২ হাজার ৯৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর মূল টেকনোলজির পদসমূহে আবেদনের ক্ষেত্রে ইমার্জিং টেকনোলজির ডিগ্রীধারী প্রার্থীদের মধ্যে যারা আবেদনের শেষ তারিখ অর্থাৎ ০৭ মার্চের মধ্যে প্রজ্ঞাপনের শর্তানুযায়ী আবেদনের যোগ্যতা অর্জন করেছেন তাদেরকে অবশ্যই Applicant’s Copy (BPSC Form-5A) জমা দেয়ার সময় অন্যান্য কাগজপত্রের সঙ্গে মূল টেকনোলজির সাথে সামঞ্জস্যপূর্ণ ইমার্জিং টেকনোলজির সমতুল্য সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে অন্যথায় প্রাণীতা বাতিল হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
