ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে দুই ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
শিশুদের অভিভাবকের করা রিটে প্রাথমিক শুনানির পর আজ সোমবার রুলসহ এ আদেশ বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নীতিমালা, ২০২২ অনুসারে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীর সহোদর, সহোদরা বা জমজ ভাই-বোন যদি একই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শ্রেণিতে ভর্তির আবেদন করে তবে ওই প্রতিষ্ঠানের ভর্তি যাচাই-বাছাই কমিটিকে তার ভর্তি নিতে বলা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই শিশুদের সহোদরারা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়ে। সমস্যা হচ্ছে গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে নীতিমালাটিতে সংশোধন আনে। এতে সহোদর, সহোদরা বা জমজ ভাই-বোনদের ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশের বাধ্যবাধকতা আরোপ করা হয়। কিন্তু এ দুই শিক্ষার্থীর ভর্তির আবেদন করেছে পরিপত্র জারির আগে। যে কারণে শিশু দুটির অভিভাবক পরিপত্রটি চ্যালেঞ্জ করে রিট করেছিলেন।’
সংশোধিত নীতিমালার ১৪ বিধিটি দুই ভর্তিচ্ছু শিক্ষার্থীর ক্ষেত্রে স্থগিত করে তাদের ভর্তি নিতে নির্দেশ দিয়েছেন বলে জানান এ আইনজীবী। গত ৩১ জানুয়ারি হাইকোর্টের এই বেঞ্চই ৪১ সহোদরাকে ভিকারুননিসায় ভর্তির নির্দেশ দিয়েছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
