শতভাগ শিশু ভর্তির লক্ষে ও লেখাপড়া উন্নতিকরণে প্রাথমিক শিক্ষকদের হোমভিজিট করার নির্দেশনা দেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায়।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকায় ১০০% শিশু ভর্তি, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝারেপড়া রোধ, শিক্ষক অভিভাবক নিবিড় সম্পর্ক সৃষ্টি, শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নতিকল্পে প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালরের সকল শিক্ষকের হোমভিজিট করার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। হোমভিভিট নিশ্চিতকরণে বিভিন্ন সময়ে মাঠপর্যায়ে ইতোমধ্যে পত্র দেওয়া হয়েছে।
নিয়মিত হোমতিজিট হচ্ছে কীনা তা বিদ্যালয় পরিদর্শনের সময় যাচাই-বাছাই করতেও কর্মকর্তাগণকে নির্দেশনা দেয়া আছে।
এছাড়াও বিভাগীয় উপপরিচালক তার নিয়ন্ত্রাধীন প্রতিটি জেলা থেকে ন্যূনতম একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের (৫-৭ শিক্ষক বিশিষ্ট) গত সেপ্টেম্বরের হোমভিজিট সরেজমিনে যাচাই-বাছাইপূর্বক তার বিভাগের একটি সারসংক্ষেপ আগামী ৩৩ কর্মদিবসের মধ্যে হার্ড কপি প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
