এইমাত্র পাওয়া

সরকারি মাধ্যমিকে শিক্ষক হতে চায় ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন!

নিজস্ব প্রতিবেদক :

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। ১ হাজার ৩৭৫টি পদের বিপরীতে ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন প্রার্থী আবেদন করেছেন। পিএসসি সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

লিখিত পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে ঢাকার সব সরকারি-বেসরকরি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহারে প্রধানদের সম্মতি ও সহযোগিতা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading