শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির সাথে টেলিফোন সংলাপ হয় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতাদের সাথে। শিক্ষামন্ত্রীর আশ্বাসে পূর্বঘোষিত শুক্রবার (১৮ অক্টোবর) থেকে অনশন যাওয়ার কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ভারতে অবস্থানরত শিক্ষামন্ত্রী টেলিফোনে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারি ফেডারেশনের নেতাদের সাথে কথা বলেন।
শিক্ষামন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের মাধ্যমে টেলিফোন সংলাপ হয় ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুদুন্নবী ডলার এবং সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায়ের সাথে।
শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার প্রেক্ষিতে আগামী ২০ অক্টোবর সন্ধা ৬ টা ফেডারেশনের নেতাদের সরাসরি আলোচনায় বসার সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০ অক্টোবর পর্যন্ত ফেডারেশন ঘোষিত আমরণ অনশণ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
