শিক্ষাবার্তা ডেস্কঃ বরিশালে নৃত্য শিখতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৬)। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী কিশোরী বরিশাল নগরীর ধান গবেষণা রোডের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ওই কিশোরী নগরীর একটি প্রতিষ্ঠানে নৃত্য শিখছে। গত ২১ জানুয়ারি সন্ধ্যায় কিশোরীকে ফোন করে ২৪নং ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয় সংলগ্ন একটি মোবাইল-ফোন টাওয়ারের কাছে আসতে বলেন নৃত্য সহকারী মিরাজ হোসেন। ওই কিশোরী সেখানে উপস্থিত হলে মিরাজ এবং ওই টাওয়ারের কর্মচারী জসিম উদ্দিন মিলে তাকে ধর্ষণ করেন। পরে কিশোরী বিষয়টি তার মায়ের কাছে জানান। ওই ঘটনায় শনিবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেন কিশোরীর মা।
সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রী। তিনি বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। পাশাপাশি নির্যাতিতা কিশোরীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৩/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
