এইমাত্র পাওয়া

ফের বাড়ল দাখিল পরীক্ষার ফরম পূরণের সময়

শিক্ষাবার্তা ডেস্কঃ দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। ১০০ টাকা জরিমানা বা বিলম্ব ফি দিয়ে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আর আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দাখিলের ফরম পূরণের ফি জমা দেয়া যাবে। এর আগে প্রথম দফার বর্ধিত সময়ে গত ১৬ জানুয়ারি পর্যন্ত দাখিলের ফরম পূরণ ও ১৭ জানুয়ারি পর্যন্ত টাকা জমা দেয়ার সুযোগ দেয়া হয়েছিলো।

বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে ফরম পূরণের সময় আবারও বাড়ানোর বিষয়টি জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি।

গত ১৮ ডিসেম্বর এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পেয়েছিলেন শিক্ষার্থীরা। আর ১০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসএসসির ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছিলো। সে সময় প্রথম দফায় ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। তা ফের ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২১/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.