নিজস্ব প্রতিবেদক, জামালপুরঃ জেলার বকশীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-২) আব্দুল আলীম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে জানা যায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা বেগমের পরবর্তী কর্মস্থল উপজেলা শিক্ষা অফিস, নালিতাবাড়ী। তাকে নিজ কর্মস্থলে দায়িত্বভার ২৫ জানুয়ারি গ্রহণ করতে হবে, অন্যথায় ২৬ জানুয়ারি থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।
প্রসঙ্গত, বিভিন্ন অনিময় ও ঘুষ বাণিজ্যের কারণে দীর্ঘদিন ধরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগমের বদলির দাবি জানিয়ে আসছিলেন উপজেলার প্রাথমিক স্কুলগুলোর শিক্ষকরা। রশিদা বেগমের বিরুদ্ধে তারা এ নিয়ে বিভিন্ন দপ্তরে আবেদনও করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটিও গঠন করা হয়। তদন্ত কমিটির তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে তাকে বদলির সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে তাকে বদলি করা হলো বলে জানা গেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২০/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
