এইমাত্র পাওয়া

মাদরাসা শিক্ষকদের ৩ মাসের চেক ছাড়

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের জুলাই থেকে সেপ্টেম্বর (২০১৯) পর্যন্ত মোট তিন মাসের আর্থিক অনুদানের চেক ছাড় হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের অনুদানের চেক মঙ্গলবরা পাঠানো হয়েছে। শিক্ষকরা ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে অনুদানের টাকা তুলতে পারবেন।

স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০০২.১০.০০৩.১৯-৪১৩


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.