এইমাত্র পাওয়া

হান্ড্রেড বল ক্রিকেটে তামিম-সাকিবদের মূল্য কত?

ক্রিকেটের নতুন সংস্করণ ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের ড্রাফটে যুক্ত হলো আরো ৫ বাংলাদেশি খেলোয়াড়ের নাম। ইংল্যান্ডে ১০০ বলের এই আসরের ড্রাফটে থাকছেন বাংলাদেশের ১১ জন ক্রিকেটার।

তারা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও তাসকিন আহমেদ।

এদের মধ্যে সবচেয়ে বেশি ১ লাখ পাউন্ড বা ১ কোটি ৭ লাখ টাকা মূল্যমান ধরা হয়েছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের। এই মূল্যমানে সাকিব-তামিমসহ রয়েছেন মোট ১৭ জন ক্রিকেটার।

তবে সাকিব-তামিমের এই মূল্যমানই সর্বোচ্চ নয়। ছয়জন ক্রিকেটারের মূল্য ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার পাউন্ড। তারা হলেম ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, কাগিসো রাবাদা, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্ক।

আগামী বছরের জুলাই-আগস্টে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। যেখানে বিশ্বের প্রায় তিন শতাধিক ক্রিকেটারদের মধ্য থেকে গঠন করা হবে ৮ দলের স্কোয়াড।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.