এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জুন মাসের বেতন-ভাতার চেক ছাড়ে আরও দেরি হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জুন মাসের এমপিওর প্রস্তাব এখনও মন্ত্রণালয়ে পাঠানো হয়। বাজেট ঘোষণার কারণে প্রতিবছরই জুন মাসে এমপিওর চেক ছাড় করতে কিছুটা দেরি হয়। এবারও তার ব্যতিক্রম হবে না।
এদিকে মাদরসা শিক্ষা অধিপ্তর সূত্র জানিয়েছে, এখনো মাদরাসা অধিদপ্তরের হিসাব এসে পৌঁছায়নি। তাদের হিসাব মন্ত্রণালয়ে পাঠাতে পারেনি অধিদপ্তর।
এদিকে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষকরা কবে চেক ছাড় হবে, কবে বেতন তুলতে পারবেন, সেই অপেক্ষায় আছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
