এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত হলো আরও ২৫৫ শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন করে আরও ২৫৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন।

নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পাঁচটি ডিগ্রি কলেজ, ২৭টি উচ্চমাধ্যমিক কলেজ, ২২টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৬৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮১টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এ ছাড়া ৩৩টি মাদ্রাসা, ১৭টি এসএসসি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান ও ৭টি এইচএসসি বিএমটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

এর আগে গত বছরের ৬ জুলাই ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল। 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১২/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.