অধ্যক্ষ, উপাধ্যক্ষদের অনলাইনে বদলি শুরুর তারিখ

নিউজ ডেস্ক।।

বিসিএস শিক্ষা ক্যাডারের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পদে বদলির সময় নির্ধারণ করা হয়েছে। অনলাইন আবেদনের প্রক্রিয়া আগামী ১৫ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

বুধবার (১১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা অনুযায়ী বদলির আবেদন করতে হবে অনলাইনে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে একাধিকবার ভর্তি পরীক্ষাসহ কাটতে পারে নানা জটিলতা

এক্ষেত্রে অনলাইন ছাড়া ভিন্ন উপায়ে করা আবেদন বিবেচনা নেওয়া হবে না। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহীরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.