দেশে ফিরলেন নুর, জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা

শিক্ষাবার্তা ডেস্কঃ  গণ-অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর দেশে ফিরেছেন। বুধবার বেলা ১১টা ৩৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি – ৮০৮ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে নুর রয়েছেন।
বিমানবন্দর ইমিগ্রেশনের একটি সূত্র বিষয়টি  নিশ্চিত করেছেন। ওই সূত্র জানায়, জেদ্দা থেকে নুরুল হক নুর রওয়ানা হয়।
গোয়েন্দাদের আরেকটি সূত্র জানায়, বিমানবন্দরে প্রবেশ করার পর গোয়েন্দারা নুরকে জিজ্ঞাসাবাদ করবে। সেখানে অন্যান্য গোয়েন্দা সংস্থা উপস্থিত রয়েছে।
সম্প্রতি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ’র সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে গোপন বৈঠক, ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও কথোপকথন যাচাই করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এই ঘটনায় ভিপির বিরুদ্ধে শাহবাগ থানায় মুক্তিযোদ্ধা মঞ্চ’র পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো মামলা হয়নি। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ সময়ের আলোকে বলেন, মুক্তিযোদ্ধা মঞ্চর পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। সেটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১১/২৩  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.