শিক্ষাবার্তা ডেস্কঃ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও আধুনিকায়নে বাংলাদেশের শিক্ষা খাতে ব্রিটিশ বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার সচিবালয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রোবার্ট চেটার্সন ডিকসনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্রিটিশ ডেলিগেশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অনেক ছেলেমেয়ে ব্রিটেনে উচ্চ শিক্ষা গ্রহণ করছেন। এসব ব্রিটিশ শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে থাকলে ছেলেমেয়েরা কম খরচে উন্নত শিক্ষা গ্রহণের সুযোগ পেতে পারেন। রুশনারা আলী বলেন, ব্রিটিশ সরকার এ বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে চায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১১/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
