এইমাত্র পাওয়া

পৈতৃক জমি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে নিজেদের পৈত্রিক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ‌নিবার (৭ জানুয়ারি) সকা‌লে ‌তি‌নি সেখা‌নে আসেন এবং শৈশবের স্মৃতিবিজড়িত পৈত্রিক জমি পরিদর্শন করেন। এক সময় এসব জমির ফসল উঠেছে বাড়িতে; হ‌য়ে‌ছে ভাত, ডাল, পিঠা-পু‌লিসহ আরও ক‌ত কী? পরিবারের সবাই মিলে কত স্মৃতি, কত কত আবেগ। সেসব ভেবেই কি না অপলক দৃষ্টিতে জমির দি‌কে চে‌য়ে থেকেছেন তিনি। কিছুক্ষণের জন্যও কি ফি‌রে গেলেন শৈশবে?

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কা‌য়েস সেই দৃশ‌্য ক‌্যা‌মেরাব‌ন্দি ক‌রে‌ছেন। অসাধারণ সেই দৃশ্যে বাংলার প্রধানমন্ত্রী ধরা দিয়েছেন চিরায়ত বঙ্গকন্যার রূ‌পে।

ইমরুল কা‌য়েস জানান, জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলো বছরের ৮/৯ মাসই পানির নিচে থাকে। ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে এই জমিগুলো চাষ উপযোগী করে তোলার ব্যাপারে বঙ্গবন্ধুকন্যা নির্দেশনা দেন।

এ সময় প্রধানমন্ত্রী সারাদেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহ্বান জানান। তিনি বলেন, কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.