এইমাত্র পাওয়া

সেনবাগে শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন হাজী মো:বাহার উল্যাহ স্মৃতি ফাউন্ডেশন

জাহাঙ্গীর বাবু।।নোয়াখালীর সেনবাগে হাজী মো: বাহার উল্যাহ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কে সুষ্ঠূ  ও সুন্দর ভাবে সম্পন্ন করতে ১১৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা  করেছেন বাহার উল্যাহ স্মৃতি ফাউন্ডেশন।

মঙ্গল বার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান শিক্ষকদের  মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার ও বৃত্তির উপদেষ্টা কামরুন নাহার।  সহকারী শিক্ষা অফিসার ও বৃত্তির উপদেষ্টা মো: আলী আজগর এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেনবাগ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও হাজী মো: বাহার উল্যাহ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ আউয়াল।

এ সময় উপস্থিত  ছিলেন, সহকারী শিক্ষা  অফিসার ও বৃত্তির উপদেষ্টা মো: আরিফুর রহমান, ইউআরসি ইন্সট্রাকটর মো: মোশতাক আহম্মদ।

সভায় কমিটির সদস্য সচিব এম এ আউয়াল বলেন,মেধাবিকাশ অন্বেষণে সেনবাগের কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী হাজী বাহার উল্যাহর পুত্র ব্যবসায়ী মো: মহিন উদ্দিন ও ব্যবসায়ী মো: মিজান উদ্দিনের প্রধান পৃষ্ঠপোষকতায় চলতি বছরে  সেনবাগের ১১৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীতে বৃত্তিটি প্রবর্তন করেছেন।

নতুন ধারায় চালু হওয়া বৃত্তিটি আগামী ১০ নভেম্বর আজিজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত  অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ২০ টাকা ফি নিয়ে প্রতিষ্ঠান প্রধানরা ২৫ অক্টোবর ২০১৯ ইং তারিখের মধ্যে  আবেদন ফরম জমা দিতে হবে।
মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষার প্রধান আকর্ষণ হলো সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী পাবেন নগদ ২০ হাজর টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন ১০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারী পাবেন নগদ ৫ হাজার টাকা। মেধানুসারে  চতুর্থ থেকে ত্রিশতম পর্যন্ত মেধাবীরা পাবেন ২ হাজার টাকা করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.