নিউজ ডেস্ক।।
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে আজ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের কিছু এলাকায় রাস্তা বন্ধ থাকবে এবং কিছু এলাকায় রোড ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সম্মেলনের কারণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের কিছু এলাকায় রাস্তা বন্ধ এবং গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে কাঁটাবন ক্রসিং, ইন্টারকন্টিনেন্টাল হোটেল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেডিক্যাল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিংয়ে।
গতকাল শুক্রবার ডিএমপির পাঠানো এক বার্তায় ট্রাফিক নির্দেশনার কথা জানানো হয়েছে। নগরবাসীকে আজ শনিবার এসব এলাকা বা রোড পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানে আসা গাড়ি পার্কি করা যাবে মহসিন হল মাঠ, ঢাবি (ভিআইপি), মলচত্বর, পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে, ফুলার রোড রাস্তার দুই পাশে, দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে, সবজি বাগান থেকে নেভাল গ্যাপ পর্যন্ত, সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব ক্রসিং পর্যন্ত, হলি ফ্যামিলি হাসপাতাল গলি, নেভাল গেট এলাকা, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বিপরীত পাশে, মিন্টো রোড ক্রসিং থেকে পুলিশ ভবন ক্রসিং এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
