নিউজ ডেস্ক।।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে দেশের সকল জেলার ন্যায় নোয়াখালী জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতেও সহকারি শিক্ষকগণের ১১ তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ গ্রেডে বেতন ভাতাদি ঘোষণার দাবীতে কর্মবিরতির ২য় দিন অদ্য ১৫ অক্টোবর সকাল ১০.০০ -১.০০ ঘটিকা পর্যন্ত ৩ ঘন্টা স্বতঃফূর্ত ভাবে বিদ্যালয়গুলোতে কর্মবিরতি পালন করছেন ।

এ বিষয়ে নোয়াখালী জেলার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী প্রাথমিক শিক্ষকরা ২০১৪ খ্রিঃ থেকেই নিজেদের সামজিক মর্যাদা বৃদ্ধি, রুটি রুজির সম্মানজনক অবস্থানে পৌঁছাতে একই দাবীতে বিভিন্ন সময় মানবন্ধন, অনশন, গোলটেবিল আলোচনাসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছিলেন । একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আাওয়ামীলীগ দলীয় নির্বাচনী ইশতিহারে এ প্রাথমিক শিক্ষকদের বেতনের বিষয়টি অন্তর্ভুক্তকরণ করে আশ্বস্ত করেছিলেন শিক্ষকদের বেতন বৈষম্য দূর করণের। কিস্তু সরকার গঠনের দীর্ঘ সময় পার হলেও ৬ বছর ধরে চলতে থাকা দাবীটির বিষয়ে অদৃশ্য কারণে দীর্ঘ সময় পার হলেও দৃশ্যমান তেমন কোন অগ্রগতি নেই বলে সুবর্ণচরে ঐক্য পরিষদেের আহবায়ক, মূখপাত্র ও উপদেষ্টা মোঃ শাখাওয়াত উল্লাহ শিক্ষা বার্তা ডটকমকে জানান।

তারা আরো বলেন আমরা প্রাথমিক শিক্ষকরা নিরুপায় হয়ে আন্দোলনের কর্মসূচীতে রয়েছি, পৃথিবীর কোন দেশে শিক্ষকরা আত্মমর্যদা রক্ষায় আমাদের মত এত দীর্ঘসময় ধরে আন্দোলন- কর্মসূচী পালন করতে হয়েছে বলে জানা নেই। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে পূৃর্বাহ্নেই শিক্ষক সম্প্রদায়ের মর্যাদা বৃদ্ধির বিষয়টি কর্তৃপক্ষসহ মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনায় নিয়ে দাবীর যৌক্তিকতায় প্রধান শিক্ষকের ১০ ও সহকারি শিক্ষকগণের ১১ তম গ্রেড বেতনস্কেল ঘোষনা করবেন বলে বিশ্বাস করি।

শিক্ষা বার্তা ডটকমকে ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করে বলেন সারা বছর আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের উপর অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করে আসছি। অথচ যখন আমরা নিজেদের সমাজে অবস্থান সুদৃঢ় করতে কর্মবিরতির কর্মসূচিকে রক্তচক্ষু দেখিয়ে, পরিপত্র জারি করে বন্ধ করে দিতে চাচ্ছেন! অনেক ক্ষেত্র স্থানীয় কর্মকর্তারা উর্ব্ধতন কর্তৃপক্ষকে কর্মসূচী পালিত হচ্ছেনা বলে অসত্য তথ্য সরবরাহ করছেন। প্রাথমিক শিক্ষকরা তাদের ন্যয্য আন্দোলনের সুফল পেতে সকল মহলের সহযোগিতা কামনা করে। নেতৃবৃন্দ আরো জানান আগামি দিন গুলোতে কর্মসূচী আরো কঠিন ও কঠোরতম হিসেবে পালন করবো যতদিন না আমাদের কাক্ষিত দাবী পূরণ না হবে ততদিন পর্যন্ত।
তাই ১৬ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতির কর্মসূচী সকল শিক্ষক বিদ্যালয়ে আন্তরিকতার সাথে পালন করবেন এ প্রত্যাশা ব্যক্ত করেন এবং আজকের কর্মসুচি সফলভাবে পালন করার জন্যে সকল শিক্ষককে ধন্যবাদ জ্ঞাপন করেন। দাবী আদায়ে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতার হাতি বাড়িয়ে দেয়ার বিনীত আহবান জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
