সুবর্ণচরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

“সকলের হাত পরিষ্কার থাক” এ প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় সুবর্ণচর উপজেলার ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো বিশ্ব হস্ত ধোয়া দিবস-২০১৯ বিদ্যালয় গুলোতে চলমান প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের কর্মবিরতির কর্মসূচী থাকায় দুপুর ১.০০ ঘটিকায় বিদ্যালয়গুলোতে এ হাত ধোয়া কর্মসুচির প্রোগ্রাম পরিচালিত হয়। বিদ্যালয়গুলোতে শিক্ষক মন্ডলী শিক্ষার্থীর শৃংখলার সাথে হাত ধোয়ার পদ্ধতিসহ নির্দেশনা প্রদান করেন।

শিক্ষার্থীদের টয়লেট ব্যবহারের পর এবং খাবার গ্রহনের পূর্বে সুস্থ থাকার প্রয়োজনে ভালভাবে হাত ধোয়ার পরামর্শ প্রদান করে বাড়িতে পরিবারের সদস্যগণকেও সে ভাবে উদ্ধুদ্ধ করতে অনুরোধ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.