ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উন্নয়ন কাজের ফলক উম্মোচন

মোঃ মশিউর রহমনা,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে।।
দিনাজপুর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত (১৫ অক্টোবর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ৮৮ লক্ষ টাকা ব্যয় সার্বিক উন্নয়ন ও শোভাবর্ধন কাজের এর ফলক উম্মোচন করেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি এ্যড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

ফলক উম্মোচন শেষে সার্বিক উন্নয়ন ও শোভাবর্ধন পরিদর্শন করে উপজেলা স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চিকিৎসার মান উন্নত করতে হবে। চিকিৎসা নিতে আসা রুগীদের সাথে ভালো আচরণ করতে হবে তাদেরকে বন্ধু সুলোভ আচরণের মধ্যদিয়ে চিকিৎসা সেবা দিতে হবে।
এসময় অন্যান্যদের উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ¦ ডাঃ নুরুল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আতিউর রহমান আতিক,ডাঃ রেজাউল ইসলামসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,প্রিন্ট ও ইলকেট্রিক মিডিয়ার সাংবাদিকগন মধ্যে উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.