নিউজ ডেস্ক।।
আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ হয়েছেন ৫২০৯ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
এবার লিখিত পরীক্ষা দিয়েছিলেন ১৩ হাজার ৯৪৫ জন। এর মধ্যে পাশ করেছেন ৫ হাজার ২০৯ জন। এছাড়াও তৃতীয় পরীক্ষকের কাছে খাতা যাবে ৩২৪ জনের। পাশাপাশি একজন পরীক্ষার্থীর খাতা পরে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।
এর আগে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা গত ১৭ সেপ্টেম্বর রাজধানী ঢাকার বিভ্নি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়। নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। কোনও পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
