এইমাত্র পাওয়া

ব্রিটিশ কাউন্সিল স্কুলস্ অ্যাম্বাসেডরের মোগলা বাজার প্রি-ক্যাডেট একাডেমি মেধা বৃত্তি পরীক্ষা পরিদর্শন

নিউজ ডেস্ক।।

গত ৫ অক্টোবর মোগলাবাজার প্রি-ক্যাডেট একাডেমী কর্তৃক আয়োজিত ১ম প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা-১৯ইং পরিদর্শন করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর স্কুলস্ অ্যাম্বাসেডর, মোঃ শাহনেওয়াজ। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি, সিলেট-১ এর পরিচালক মাহবুবুর রহমান, মোগলা বাজার কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি সাহাব উদ্দিন শিহাব, সেক্রেটারি শামীম আহমদ, মোগলা বাজার প্রি-ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন, ওয়াহিদুল ইসলাম রাহিন প্রমুখ।

পরীক্ষায় পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর ব্যবস্থাপনা দেখে তিনি বৃত্তি পরিচালনা কমিটির ভূয়সী প্রশংসা করেন। পরিশেষে তিনি একাডেমির পরিদর্শন বইয়ে সাক্ষর করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.