এইমাত্র পাওয়া

প্রাথমিক সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি-বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সংক্ষিপ্ত প্রশ্ন

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা

সুপ্রিয় বন্ধুরা, অনুশীলনের মধ্যে রেখো তোমার পড়া বিষয়গুলো। অধ্যায়গুলো মনোযোগ দিয়ে পড়ে যাও তবেই সব প্রশ্নের উত্তর দিতে পারবে অনায়াসে।

আমাদের অর্থনীতি: কৃষি ও শিল্প

১. বাংলাদেশ কী প্রধান দেশ?

উ: কৃষিপ্রধান দেশ।

২. জনসংখ্যার শতকরা কত ভাগ মানুষ কৃষিকাজ করে?

উ: ৮০ ভাগ।

৩. দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কী রপ্তানি করা হচ্ছে?

উ: কৃষিপণ্য।

৪. চাষাবাদের জন্য বাংলাদেশের মাটি উপযোগী কেন?

উ: কারণ বাংলাদেশ একটি উর্বর ব-দ্বীপ অঞ্চল।

৫. মোট জাতীয় অর্থনীতির শতকরা কত ভাগ কৃষি থেকে আসে?

উ: ২০ ভাগ।

৬. বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কী?

উ: ভাত।

৭. বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটি?

উ: ধান।

৮. বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি কী চাষের জন্য উপযোগী?

উ: ধান।

৯. বাংলাদেশে প্রধানত কয় ধরণের ধান চাষ করা হয়?

উ: তিন ধরণের।

১০. বাংলাদেশে প্রধানত কোন জাতের ধান চাষ করা হয়?

উ: আউশ, আমন ও বোরো।

১১. বাংলাদেশে কিসের তৈরি বিভিন্ন খাবারের চাহিদা বাড়ছে?

উ: গমের আটায়।

১২. কখন গমের চাষ করা হয়?

উ: শীতকালে।

১৩. বাংলাদেশের কোন অঞ্চলে গম উত্পাদন বেশি হয়?

উ: উত্তর ও পশ্চিম অঞ্চলে।

১৪. কোনটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য?

উ: ডাল।

১৫. বাংলাদেশের কোন অঞ্চলে ডালের চাষ বেশি হয়?

উ: উত্তর ও পশ্চিম অঞ্চলে।

১৬. দেশের চাহিদা পূরণ করতে বিদেশ থেকে কী আমদানি করতে হয়?

উ: ডাল।

১৭. বিভিন্ন ধরণের ডালের নাম লেখ।

উ: ছোলা, মসুর, মুগ, মাসকলাই, অড়হর ইত্যাদি।

১৮. আলু চাষের জন্য কেমন মাটি উপযোগী?

উ: উর্বর দোআঁঁশ ও বেলে মাটি।

১৯.বাংলাদেশে কোন আলুর চাষ করা হয়?

উ: গোল আলু ও মিষ্টি আলু।

২০. দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত আলু কোথায় রপ্তানি করা হয়?

উ: বিদেশে।

২১. সরিষা, বাদাম বা তিসির বীজ পেষণ করে আমরা কী পাই?

উ: তেল।

২২. তেলের চাহিদা পূরণের জন্য আমরা কী করি?

উ: বিদেশ থেকে তেল আমদানি করি।

২৩. খাবারকে সুস্বাদু করতে খাবারে কী ব্যবহার করা হয়?

উ: বিভিন্ন ধরণের মসলা।

২৪. কোন জাতীয় মসলা আমরা উত্পাদন করি?

উ: পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি।

২৫. মসলার ঘাটতি পূরণের জন্য কী করতে হয়?

উ: বিদেশ থেকে মসলা আমদানি করতে হয়।

২৬. যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়, সেগুলোকে কী বলে?

উ: অর্থকরী ফসল।

২৭. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?

উ: পাট।

২৮. বিশ্বে পাট উত্পাদনকারী প্রধান দেশ কোনটি?

উ: ভারত।

২৯. ভারতের পরেই কোন দেশে সবচেয়ে বেশি পাট উত্পন্ন হয়?

উ: বাংলাদেশে।

৩০. ‘সোনালী আঁঁশ’ বলা হয় কাকে?

উ: পাটকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.