এইমাত্র পাওয়া

শিক্ষা সামগ্রীর মুল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক।।

শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং আগামী বাজেটে শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

শুক্রবার সকালে শহরের কলেজ মোড়ে জেলা সরকারি গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা সংসদ আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের অর্ধশত শিক্ষার্থী কলাপাতা ও কচুপাতায় বিভিন্ন শ্লোগান লিখে প্রতিবাদ জানান। 

কলাপাতা ও কচুপাতার তৈরি ফেস্টুনে লেখা ছিল – ‘শিক্ষা সাগ্রীর দাম কমাও’, ‘শিক্ষাবাণিজ্য বন্ধ কর’। 

তারা আগামী বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রিদওয়ান পর্ব-এর সঞ্চালনা ও সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিকের সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলার সহ-সাধারণ সম্পাদক আবির ইয়ামান, রাজারহাট এলাকার সংগঠক ও সাকোয়া হাই স্কুলের আহবায়ক রতন চন্দ্র অধিকারী, জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক কৌশিক মোহন্তসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জেলা শহরের কলেজ মোড়ে জেলা সরকারি গ্রন্থাগারের সামনে শুক্রবার সকালে তারা মানববন্ধন করেন।

বক্তারা বর্তমানে শিক্ষা ব্যবস্থার মান দিন দিন কমে যাচ্ছে অভিযোগ করেন এবং আগামী বাজেটে শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি কলেজগুলোকে গবেষণার কাজে সক্রিয় করা; খাতা-কাগজ ও কলমের দাম কমানোর দাবি জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.