ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, নিহত ২০

নিউজ ডেস্ক।।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্পে আঘাতে ২০ নিহত ও ৩০০ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) বেলা ১টা ২০মিনিটের দিকে ৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে জাভা দ্বীপ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সোমবার রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পে আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন। এছাড়া এই প্রদেশের শত শত বাড়িঘর ভেঙে পড়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.