লক্ষ্মীপুরের রামগতিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাবিল হোসেন (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চররমিজ ইউনিয়নের চররমিজ গ্রামের ফরাজি বাড়িতে এই মর্মান্তিক ঘটে।
নাবিল একই বাড়ির মুরাদ উদ্দিনের ছেলে। সে স্থাঞ্জ্য বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় একটি বৈদ্যুতিক খুঁটিতে নাবিল আর্জেন্টিনার পতাকা টাঙাতে ওঠে। এ সময় বিদ্যুতের তারে স্পর্শ লেগে সে খুঁটি থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। আমি নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যাবো।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র মারা গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল গেছি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
