এইমাত্র পাওয়া

ছাত্রলীগের সম্মেলন ৩রা ডিসেম্বর হচ্ছে না

নিউজ ডেস্ক।।

আগামী ৩রা ডিসেম্বর হচ্ছে না বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন। তবে তা ডিসেম্বর মাসের মধ্যেই হবে বলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে এ সম্মেলন পেছানো হচ্ছে বলে জানায় সূত্র। মঙ্গলবার সকালে গণভবনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
সূত্রে জানা যায়, আগামী ২৯শে নভেম্বর রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরবেন ৩রা ডিসেম্বর। সে কারণে ৩রা ডিসেম্বরের পরিবর্তে ওই মাসের অন্য কোনো দিন সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই কারণে ৯ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য যুব মহিলা লীগের সম্মেলনও পিছিয়ে যাচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.