এইমাত্র পাওয়া

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ

অনেক নাটকীয়তার পর রোববার মধ্যরাতে ভারতীয় ক্রিকেটের অধিকর্তা হিসেবে আসীন হচ্ছেন দেশটির সাবেক সফল ক্রিকেটার ও অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। পাঁচ বছর ধরে তিনি পশ্চিমবঙ্গ ক্রিকেটের প্রধানের দায়িত্ব পালন করছেন।

নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র
কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব তথা দেশের প্রাক্তন টেস্ট ক্রিকেটার ব্রিজেশ প্যাটেল দিনভর এই দৌড়ে এগিয়ে থাকলেও শেষমুহূর্তে বাজিমাত করেছেন সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রিজেশ প্যাটেলের সঙ্গে বিসিসিআই মসনদে বসার দৌড়ে এগিয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহও। তবে প্রেসিডেন্ট নয়, বিসিসিআই এর নতুন সচিব পদে আসীন হতে চলেছেন অমিত পুত্র।

সোমবার বিভিন্ন পদে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিলো। তবে নির্বাচন নয়, বিনা প্রতিদ্বন্দ্বীতাতেই সর্বসম্মতিক্রমে বোর্ডের সর্বোচ্চ পদে বসছেন সৌরভ।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ২০২১ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই বোর্ডের নয়া প্রেসিডেন্ট পদে বসানো হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। অর্থাৎ, ২০১৯ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে আশাতীত সাফল্যের বোর্ডের প্রেসিডেন্ট পদে সৌরভকে বসানোর পেছনে বিজেপির নানা গেমপ্ল্যানই কাজ করছে বলে মত ভিন্নমহলে।

যদিও প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেও ২০২০ সালের সেপ্টেম্বরে সেই পদ থেকে অব্যাহতি দিতে হবে সিএবি প্রেসিডেন্টকে। কারণ শীর্ষ আদালতের নিয়মানুসারে টানা ছ’বছর বোর্ডের কোনোরকম পদে দায়িত্ব সামলানোর পর সংশ্লিষ্ট ব্যক্তির ‘কুলিং পিরিয়ডে’ যাওয়া আবশ্যক।

চারশোরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বিসিসিআই প্রেসিডেন্ট পদে আপত্তি তোলেননি কেউ।

আগামী ২৩ অক্টোবর বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ভারতীয় ক্রিকেটের নতুন প্রেসিডেন্টের নাম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.