নিউজ ডেস্ক।।
আজ ০৩/১১/২০২২ তারিখ বেলা ১২ ঘটিকায় অত্র কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এইচ এস সি ২০২২ সালের পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীনের উপস্থাপনায় বিদায়ী ব্যাচের ছাত্র মেহেদী হাসান এর কুরআন থেকে তেলাওয়াত ও বিদায়ী ব্যাচের ছাত্রী কেয়া শীল এর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক উৎপল কুমার দাশ, সালমা খাতুন, প্রভাষক মাহবুবা ফিরদৌসী, সুব্রত কুমার দাম, সাইদুর রহমান। বিদায়ী ব্যাচের ছাত্র ছাত্রীদের মধ্য থেকে স্মৃতি মুলক বক্তব্য রাখেন জয় মন্ডল, ফাতেমা খাতুন প্রমুখ।
সভাপতি মহোদয় তার বক্তব্যে ছাত্র ছাত্রী দের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। করোনা কালীন সময়ের কারণে যে সব গ্যাপ ছাত্র ছাত্রী দের মাঝে তৈরি হয়েছে তা নিরসনে বিভিন্ন সহশিক্ষা মূলক কাজ, বিভিন্ন দক্ষতা উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণের তাগিদ দেন। ছাত্র ছাত্রী দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ শাহজাহান। সবিশেষে বাংলা বিভাগের প্রভাষক চন্দ্র শেখর অধিকারি, অঞ্জু রানী বিশ্বাস শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
