এইমাত্র পাওয়া

নয়নপুর আইডিয়াল পাবলিক স্কুলে অভিভাবক সমাবেশ ও লালকার্ড প্রদর্শন!

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের, শ্রীপুর উপজেলার দক্ষিন ধনুয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নয়নপুর আইডিয়াল পাবলিক স্কুলে অভিভাবক সমাবেশ, সামাজিক অপরাধকে লালকার্ড প্রদর্শন ও ২০২৩ সনের প্লে ক্লাস উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মোঃ শওকত ইসলাম কয়েসের সভাপতিত্বে, প্রধান শিক্ষক মোঃ কফিল উদ্দিন খান বিএসসি’র সার্বিক তত্তাবধানে, সিনিয়র শিক্ষক ও শাখা পরিচালক রেজাউল করিম রানার সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক, বিশিষ্ট আবৃত্তিকার ও উপস্থাপক জনাব ইকবাল আহমেদ নিশাত, বিশেষ আলোচক আলমগীর হোসেন আলম মাস্টার, সম্মানিত অতিথি ও দাতা সদস্য নব্বেছ আলী, বিশেষ অতিথি, আলোর দিশারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক, খন্দকার আনোয়ার হোসেন, শিক্ষানুরাগী গোলাম কিবরিয়া মিথেন, ২নং গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ জামান সরকার, বিশেষ অতিথি রানা আহমেদ, সিনিয়র শিক্ষক মোঃ রুবেল মৃধা, রাব্বি হাসান, নাসরিন সুলতানা, খাতুনুল ফেরদাউস, সানজিদা আক্তার, নাজমা খাতুন, তানিয়া আক্তার, সোনিয়া রাত্রী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নিয়ে সভাপতি শওকত ইসলাম কয়েস ও প্রধান আলোচক ইকবাল আহমেদ নিশাত স্কুলের শিক্ষক/ শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন উৎসাহ ও প্রেরণামূলক কথাবার্তা বলেন।প্রধান শিক্ষক মোঃ কফিল উদ্দিন বিএসসি, স্কুলের ভাল ফলাফলের পেছনে করনীয় কার্যাবলীর বিশদ ব্যাখ্যা প্রদান করেন।এ সময় বিভিন্ন সামাজিক অপরাধ যেমন, বাল্য বিবাহ,যৌতুন,নারী নির্যাতন,কিশোর গ্যাং মাদক ও সন্ত্রাসবাদকে না বোধক লালকার্ড প্রদর্শন করা হয়।পরে প্রধান শিক্ষক সকল অতিথিদের নিয়ে ২০২৩ সনের প্লে গ্রুপের শুভ উদ্বোধন ঘোষনা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.