এইমাত্র পাওয়া

ভোরের পাতার সম্পাদক ১ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক।।

জমি জালিয়াতির মামলায় গ্রেফতার ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা হাসানকে এক দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার হাকিম আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান। শুনানি শেষে মহানগর হাকিম মোশাররফ হোসেন একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

পিবিআই জানায়, এরতেজার বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত থানায় জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। এ মামলার বাদী আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার ভাই সাইফুল ইসলাম।

গত ১ জানুয়ারি দায়ের করা এ মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন আবু ইউসুফ আবদুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

জমি জালিয়াতির মামলায় এরতেজাকে মঙ্গলবার গ্রেফতার করে পিবিআই। তাকে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা থেকে গ্রেফতার করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.