এইমাত্র পাওয়া

৮০ কোটির ফুলদানি

নিউজ ডেস্ক।।

ফ্রান্সে নিলামে তোলা ‘সাধারণ’ এক ফুলদানি ৯ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ৮০ কোটি টাকায় বিক্রি হয়েছে। প্রথমে নিলামকারীরা ফুলদানিটির মূল্য দুই হাজার ইউরো হাঁকলেও সেটি কিনতে ক্রেতাদের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়। হু হু করে বাড়তে থাকে দাম। শেষ পর্যন্ত ওই ফুলদানির দাম ৭.৭ মিলিয়ন ইউরোতে গিয়ে পৌঁছে, যা এর ধরা দামের প্রায় চার হাজার গুণ। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর এক চীনা ক্রেতা তা কিনতে সক্ষম হন। বিক্রেতাকে দেয়া ফি বাবদ শেষ পর্যন্ত এর দাম দাঁড়িয়েছে ৯.১২ মিলিয়ন ইউরো।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ওয়েবসাইটে ফুলদানিটির ছবি দেয়ার পর থেকেই ক্রেতাদের মধ্যে তা নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। নিলামকারীরা একে বিংশ শতাব্দীর ফুলদানি বললেও আগ্রহী ক্রেতাদের দাবি এই ফুলদানিটি ১৮ শতকের। আর সে জন্যই তা কিনতে হুড়োহুড়ি পড়ে যায়। অন্তত ৩০ জন অংশগ্রহণকারী নিলামে অংশ নিয়ে দরদাম করেন।
বিশেষ আকৃতির এ ধরনের ফুলদানিগুলো তিয়ানকুইপিং নামে পরিচিত, যার অর্থ ‘স্বর্গীয় গোলক’। ৫৪ সেন্টিমিটার লম্বা নীল ও সাদা রঙের চীনামাটির এই ফুলদানিতে এনামেলের নকশায় আছে ড্রাগন আর মেঘের ছবি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.