বিনি আসছেন সৌরভের জায়গায়

অনলাইন ডেস্ক।।

শেষ হচ্ছে কলকাতার দাদাগিরি। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডে আসছে পরিবর্তন। সংস্থাটি সৌরভ-যুগের অবসানের দ্বারপ্রান্তে।

সৌরভ গাঙ্গুলির জায়গায় নতুন সভাপতি হিসেবে আসছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের অলরাউন্ডার ও সর্বোচ্চ উইকেট-শিকারি রজার বিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, ১৮ অক্টোবর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি রজার বিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.