মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রায় ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ স্কুল ভবন উদ্বোধন করেন। পরে সাংসদ ওই বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সেলিম আল ইমরানের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাফেজা খাতুন, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
